সালাত

৪/৭. অধ্যায়ঃ

মসজিদ ও সালাতের স্থান - প্রথম অনুচ্ছেদ

এ অধ্যায়ে সালাতের স্থান সংক্রান্ত বর্ণনা এসেছে। মাসজিদ এর শাব্দিক অর্থ সাজদার স্থান, আর পরিভাষিক অর্থ সালাত আদায়ের জন্য নির্ধারিত স্থান।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي قَتَادَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আবূ ক্বাতাদাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার আগে দুই রাক্‌’আত সালাত আদায় করে নেয়। [১]

[১] সহীহ : বুখারী ৪৪৪, মুসলিম ৭১৪, নাসায়ী ৭৩০, তিরমিযী ৩১৬, ইবনু মাজাহ্ ১০১৩, আবূ দাঊদ ৪৬৭, আহমাদ ২২৫২৩, ইরওয়া ৪৬৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18