সালাত

৪/৭. অধ্যায়ঃ

মসজিদ ও সালাতের স্থান - প্রথম অনুচ্ছেদ

এ অধ্যায়ে সালাতের স্থান সংক্রান্ত বর্ণনা এসেছে। মাসজিদ এর শাব্দিক অর্থ সাজদার স্থান, আর পরিভাষিক অর্থ সালাত আদায়ের জন্য নির্ধারিত স্থান।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ صَلَاةٌ فِي مَسْجِدِي هذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ اِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মসজিদে হারাম ছাড়া, আমার এই মসজিদে সালাত আদায় করা অন্য জায়গায় এক হাজার রাক’আত সালাত আদায় করার চেয়ে উত্তম। [১]

[১] সহীহ : বুখারী ১১৯০, মুসলিম ১৩৯৪, নাসায়ী ২৮৯৯, তিরমিযী ৩২৫, ইবনু মাজাহ্ ১৪০৪, দারেমী ১৪৫৮, সহীহ ইবনু হিব্বান ১৬২৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18