সালাত

৪/৭. অধ্যায়ঃ

মসজিদ ও সালাতের স্থান - প্রথম অনুচ্ছেদ

এ অধ্যায়ে সালাতের স্থান সংক্রান্ত বর্ণনা এসেছে। মাসজিদ এর শাব্দিক অর্থ সাজদার স্থান, আর পরিভাষিক অর্থ সালাত আদায়ের জন্য নির্ধারিত স্থান।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ دَخَلَ الْكَعْبَةَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ وَبِلَالُ بْنُ ربَاحٍ فَأَغْلَقَهَا عَلَيْهِ وَمَكَثَ فِيهَا فَسَأَلْتُ بِلَالًا حِينَ خَرَجَ مَاذَا صَنَعَ رَسُوْل الله ﷺ فقَالَ جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِه وَعَمُودَيْنِ عَنْ يَمِينِه وَثَلَاثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلى سِتَّةِ أَعْمِدَةٍ ثُمَّ صَلّى . مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)

মাক্কাহ্‌ বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ) নিজে ও উসামাহ্‌ ইবনু যায়দ, উসমান ইবনু ত্বালহাহ্‌ আল হাজাবী ও বিলাল ইবনু রাবাহ্‌ (রাঃ) কা’বায় প্রবেশ করলেন। এরপর বিলাল অথবা উসমান (রাঃ) ভিতর থেকে (ভীড় হবার ভয়ে) দরজা বন্ধ করে দিলেন। তারা কিছুক্ষণ ভিতরে রইলেন। ভিতর থেকে বের হয়ে এলে আমি বিলালকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কা’বার ভিতরে কি করলেন? উত্তরে বিলাল বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ভিতরে প্রবেশ করে একটি স্তম্ভ বামে, দুইটি ডানে, আর তিনটি পিছনে রেখে সালাত আদায় করেছেন। সে সময় খানায়ে কা’বা ছয়টি স্তম্ভ বা খিলানের উপর প্রতিষ্ঠিত ছিল (এখন তিনটি স্তম্ভের উপর)। [১]

[১] সহীহ : বুখারী ৫০৫, মুসলিম ১৩২৯, আবূ দাঊদ ২০২৩, নাসায়ী ৭৪৯, সহীহ ইবনু খুযাইমাহ্ ৩২০৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18