মান-মর্যাদা
৩০/১৪. অধ্যায়ঃ
ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস কারনি-এর আলোচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ رَجُلٍ مِنَ الصَّحَابَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَتُفْتَحُ الشَّامُ فإِذا خُيِّرْتم المنازلَ فِيهَا فَعَلَيْكُم بِمَدِينَة يُقَال لَهُ دِمَشْقُ فَإِنَّهَا مَعْقِلُ الْمُسْلِمِينَ مِنَ الْمَلَاحِمِ وَفُسْطَاطُهَا مِنْهَا أَرْضٌ يُقَالُ لَهَا: الْغُوطَةُ . رَوَاهُمَا أَحْمَدُ صحیح ، رواہ احمد (4 / 160 ح 17609 فیہ ابوبکر بن ابی مریم ضعیف و لحدیثہ شواھد عند ابی داود (4298) و سندہ صحیح) وغیرہ وبھا صح الحدیث ۔ (ضَعِيف)
বর্ণনাকারী জনৈক সহাবী
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : অদূর ভবিষ্যতে সিরিয়া বিজয় হবে। অতএব যখন তোমাদেরকে সে স্থানে অবস্থানের সুযোগ দেয়া হবে, তখন তোমরা ‘দামিশ্বক’ নামীয় শহরকেই গ্রহণ করবে। কারণ তা হবে যুদ্ধ হতে মুসলিমদের নিরাপদ আশ্রয়স্থল এবং শামের তাঁবু। সেখানে আরেকটি মনোমুগ্ধকর স্থান রয়েছে, যার নাম হলো 'গূত্বাহ্'। [উক্ত হাদীস দু'টি ইমাম আহমাদ (রহিমাহুল্লাহ) বর্ণনা করেছেন]
য'ঈফ: মুসনাদে আহমাদ ১৭৫০৫; হাদীসটি য'ঈফ হওয়ার কারণ আবূ বাকর ইবনু আবূ মারইয়াম য'ঈফ।