মান-মর্যাদা
৩০/১. অধ্যায়ঃ
কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
হাদিস নং ৫৯৭৯-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي هَذَا الشَّأْن مسلمهم تبع مسلمهم وكافرهم تبع لكافرهم» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3495) و مسلم (2 / 1818)، (4702) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন : এ (দীন-শারী'আতের) ব্যাপারে লোকজন কুরায়শদের অনুসারী- তাদের মুসলিমরা তাদের মুসলিমদেরই অনুসারী- এবং তাদের কাফির তাদের কাফিরদেরই অনুকরণকারী।
সহীহ: বুখারী ৩৪৯৫, মুসলিম ১-(১৮১৮), মুসনাদ আহমাদ ৭৩০৪, সিলসিলাহ্ সহীহাহ্ ১০০৬, সহীহ জামি ৬৭৯৬।
মিশকাতুল মাসাবিহ
হাদিস নং ৫৯৮০-[২]
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي الْخَيْرِ وَالشَّر» . رَوَاهُ مُسلم رواہ مسلم (3 / 1819)، (4703) ۔ (صَحِيح)
বর্ণনাকারী জাবির (রাঃ)
নবী (ﷺ) বলেছেন : লোকজন ভালো এবং মন্দে (উভয় অবস্থায়) কুরায়শদের অনুসারী।
সহীহ: মুসলিম ৩-(১৮১৯), মুসনাদ আহমাদ ১৪৫৮৫, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৫৭০৮।
মিশকাতুল মাসাবিহ
হাদিস নং ৫৯৮১-[৩]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَزَالُ هَذَا الْأَمْرُ فِي قُرَيْشٍ مَا بَقِيَ مِنْهُمُ اثْنَان» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3501) و مسلم (4 / 1820)، (4704) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) বলেছেন : এ দাযিত্ব (শাসন-কর্তৃত্ব) কুরায়শদের মাঝে থাকবে, যতদিন (দুনিয়াতে) তাদের দু'জন লোকও অবশিষ্ট থাকে।
সহীহ: বুখারী ৩৫০১, মুসলিম ৪-(১৮২০), মুসনাদে আহমাদ ৪৮৩২, সিলসিলাতুস সহীহাহ ৩৭৫, সহীহুল জামি ৭৭০২, সহীহ ইবনু হিব্বান ৬২৬৬।
মিশকাতুল মাসাবিহ
হাদিস নং ৫৯৮২-[৪]
وَعَنْ مُعَاوِيَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ هَذَا الْأَمْرَ فِي قُرَيْشٍ لَا يُعَادِيهِمْ أَحَدٌ إِلَّا كَبَّهُ اللَّهُ عَلَى وَجهه مَا أَقَامُوا الدّين» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3500) ۔ (صَحِيح)
বর্ণনাকারী মু'আবিয়াহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, এ বিষয়টি (অর্থাৎ শাসন-কর্তৃত্ব) কুরায়শদের হাতেই থাকবে। যতদিন তারা দীন-ইসলাম প্রতিষ্ঠার কাজে লিপ্ত থাকবে, যে কেউ তাদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তা'আলা তাকে তার মুখের উপর উপুড় করে নিক্ষেপ করবেন (অর্থাৎ লাঞ্ছিত ও অপমানিত করবেন)।
সহীহ: বুখারী ৩৫০০, মুসনাদে আহমাদ ১৬৮৯৮, সহীহুল জামি ২২৪৪, সিলসিলাতুস সহীহাহ্ ২৮৫৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮৭৫০, দারিমী ২৫২১, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ১৬১৩৭।
মিশকাতুল মাসাবিহ
হাদিস নং ৫৯৮৩-[৫]
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَزَالُ الْإِسْلَامُ عَزِيزًا إِلَى اثْنَيْ عَشَرَ خَلِيفَةً كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ» . وَفِي رِوَايَةٍ: «لَا يَزَالُ أَمْرُ النَّاسِ مَاضِيًا مَا وَلِيَهُمُ اثْنَا عَشَرَ رَجُلًا كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ» . وَفِي رِوَايَةٍ: «لَا يَزَالُ الدِّينُ قَائِمًا حَتَّى تَقُومَ السَّاعَة أَو يَكُونُ عَلَيْهِمُ اثْنَا عَشَرَ خَلِيفَةً كُلُّهُمْ مِنْ قُرَيْش» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (7222) و مسلم (7 / 1821 و الروایۃ الثانیۃ : 6 / 1821 و الروایۃ الثالثۃ : 10 / 1822)، (4708 و 4706 و 4711) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, বারোজন খলীফাহ্ অতিবাহিত হওয়া অবধি ইসলাম শক্তিশালী থাকবে। তাঁরা সকলই হবেন কুরায়শ বংশোদ্ভূত।অপর এক বর্ণনাতে আছে, মানুষের রাষ্ট্রীয় ব্যবস্থা সঠিকভাবে চলতে থাকবে বারোজন খলীফাহ্ অতিবাহিত হওয়া পর্যন্ত। তারা সকলেই হবে কুরায়শ বংশের।অপর আরেক বর্ণনাতে আছে, (নবী (ﷺ) বলেছেন :) দীন-ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, যে অবধি না ক্বিয়ামাত আসে এবং তাদের ওপর বারোজন খলীফার শাসন প্রতিষ্ঠিত হয়। যারা সকলেই হবেন কুরায়শী।
সহীহ: বুখারী ৩৫০১, ৭২২২ মুসলিম ৭-(১৮২১), ১০-(১৮২২), মুসনাদে আহমাদ ২০৮৬২, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৭৬, সহীহ ইবনু হিব্বান ৬৬৬১, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ১৭৮৩, আল মু'জামুল আওসাত্ব ৮৫৯, আবূ দাউদ ৪২৮০।
মিশকাতুল মাসাবিহ
হাদিস নং ৫৯৮৪-[৬]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3513) و مسلم (187 / 2518)، (6435) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : গিফার গোত্র- আল্লাহ তা'আলা তাদেরকে মার্জনা করুন, আসলাম গোত্র- আল্লাহ তা'আলা তাদেরকে নিরাপদে রাখুন আর ‘উসাইয়্যাহ্ গোত্র— তারা তো আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হয়েছে।
সহীহ: বুখারী ৩৫১৩, মুসলিম ৩০৭-(৬৭৯), ১৮৭-(২৫১৮), মুসনাদে আহমাদ ১৫১৫৩, সহীহুল জামি ৯৭৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ২/২১৬, মুসনাদে বাযযার ৩৯৪৮, আবূ ইয়া'লা ৬৩২৯, সহীহ ইবনু হিব্বান ১৯৮৪, দারিমী ২৫২৪, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৪০৬৩, আল মু'জামুল আওসাত্ব ১১৫২, আল মুসতাদরাক লিল হাকিম ৬৯৮১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৩২৫৫।
মিশকাতুল মাসাবিহ
হাদিস নং ৫৯৮৫-[৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُرَيْشٌ وَالْأَنْصَارُ وَجُهَيْنَةُ وَمُزَيْنَةُ وَأَسْلَمُ وَغِفَارُ وَأَشْجَعُ مَوَالِيَّ لَيْسَ لَهُمْ مَوْلًى دُونَ اللَّهِ وَرَسُولِهِ» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3512) و مسلم (189 / 2520)، (6439) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কুরায়শ, আনসার, জুহায়নাহ্, মুযায়নাহ্, আসলাম, গিফার ও আশজা' গোত্রসমূহ আমার বন্ধু। বস্তুত আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) ছাড়া তাদের আর কোন বন্ধু নেই।
সহীহ: বুখারী ৩৫০৪, ৩৫১২ মুসলিম ১৮৯-(২৫২০), মুসনাদে আহমাদ ৭৮৯১, মুসনাদে বাযযার ১০১৮, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৫০৯৫।
মিশকাতুল মাসাবিহ
হাদিস নং ৫৯৮৬-[৮]
وَعَنْ أَبِي بَكْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْلَمُ وَغِفَارُ وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ خَيْرٌ مِنْ بني تَمِيم وَبني عَامِرٍ وَالْحَلِيفَيْنِ بَنِي أَسْدٍ وَغَطَفَانَ» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3523) و مسلم (190 / 2521)، (6441) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আবূ বাক্বাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আসলাম, গিফার, মুযায়নাহ্ ও জুহায়নাহ্ গোত্রসমূহ বানূ তামীম ও বানূ ‘আমির এবং উভয় সহযোগী তথা বানূ আসাদ ও গাত্বফান হতেও শ্রেয়।
সহীহ: বুখারী ৩৫১৬, ৩৫২৩ মুসলিম ১৯০-(২৫২১), তিরমিযী ৩৯৫২, মুসনাদে আহমাদ ১০০৪৩, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৭/৫৫৮, আল মু'জামুস্ সগীর লিত্ব তবারানী ১১৯১।
মিশকাতুল মাসাবিহ
হাদিস নং ৫৯৮৭-[৯]
وَعَن أبي هُرَيْرَة قَالَ: مَا زِلْتُ أُحِبُّ بَنِي تَمِيمٍ مُنْذُ ثلاثٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِيهِمْ سَمِعْتُهُ يَقُولُ: «هُمْ أَشَدُّ أُمَّتِي عَلَى الدَّجَّالِ» قَالَ: وَجَاءَتْ صَدَقَاتُهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ صَدَقَاتُ قَوْمِنَا» وَكَانَتْ سَبِيَّةٌ مِنْهُمْ عِنْدَ عَائِشَةَ فَقَالَ: «اعْتِقِيهَا فَإِنَّهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (2543) و مسلم (198 / 2525)، (6451) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
আমি সর্বদা তখন হতে বানূ তামীম-কে ভালোবাসে আসছি, যখন হতে তাদের তিনটি গুণের কথা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ হতে শুনেছি। আমি তাঁকে বলতে শুনেছি, ১. আমার উম্মাতের মধ্যে বানু তামীমই দাজ্জালের বিরোধিতায় অধিক কঠোর প্রমাণিত হবে।২. একবার তাদের সদাক্বাহ্ এসে পৌঁছলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, 'এটা আমার গোত্রের সদাক্বাহ্।' ৩. ‘আয়িশাহ্ (রাঃ)-এর কাছে বানূ তামীমের একটি দাসী ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) ‘আয়িশাহ্ (রাঃ )-কে বললেন, তুমি তাকে মুক্ত করে দাও। কেননা সে ইসমা'ঈল (আঃ)-এর বংশধর।
সহীহ: বুখারী ২৫৪৩, মুসলিম ১৯৮-(২৫২৫), সিলসিলাতুস সহীহাহ্ ৩১১৪, আবূ ইয়া'লা ৬১০৮, সহীহ ইবনু হিব্বান ৬৮০৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩৫২৪।
৩০/১. অধ্যায়ঃ
কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
হাদিস নং ৫৯৮৮-[১০]
عَنْ سَعْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ يُرِدْ هَوَانَ قُرَيْشٍ أَهَانَهُ الله» رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (3905 وقال : غریب) ۔ (صَحِيح)
বর্ণনাকারী সা'দ (রাঃ) নাবী (সাঃ)
তিনি (ﷺ) বলেছেন : যে লোক কুরায়শকে অপমানিত করার ইচ্ছা পোষণ করবে, আল্লাহ তা'আলা তাকে অপমানিত করবেন।
সহীহ: তিরমিযী ৩৯০৫, সিলসিলাতুস সহীহাহ ১১৭৮, সহীহুল জামি ৬৬১৩, মুসান্নাফ ইবনু আবী শায়বাহু ৭/৫৪৬, মুসনাদে বাযযার ৩৭৩, মুসনাদে আহমাদ ১৪৭৩, আবূ ইয়া'লা ৭৭, আল মু'জামুল আওসাত ৩২০০, আল মুসতাদরাক লিল হাকিম ৬৯৫৬।