মান-মর্যাদা
৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن جَابر قا ل: كَانَ عُمَرُ يَقُولُ: أَبُو بَكْرٍ سَيِّدُنَا وَأَعْتَقَ سَيِّدَنَا يَعْنِي بِلَالًا. رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3754) ۔ (صَحِيح)
বর্ণনাকারী জাবির (রাঃ)
উমর (রাঃ) বলতেন, আবূ বাকর (রাঃ) আমাদের নেতা। তিনি আমাদের আরেকজন নেতাকে স্বাধীন করেছেন, অর্থাৎ বিলাল (রাঃ)-কে।
সহীহ: বুখারী ৩৭৫৪, তিরমিযী ৩৬৫৬, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩১৯৬৬, হিলইয়াতুল আওলিয়া ১/১৪৭ পৃ., আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১০০৮, আল মুসতাদরাক লিল হাকিম ৪৪২১।