মান-মর্যাদা

৩০/১২. অধ্যায়ঃ

সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْلَمَ النَّاسُ وآمن عَمْرو بنُ الْعَاصِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وقا ل: هَذَا حَدِيث غَرِيب وَلَيْسَ إِسْنَاده بِالْقَوِيّ اسنادہ حسن ، رواہ الترمذی (3844) و للحدیث شاھد ۔ (حسن لشاهده)

বর্ণনাকারী ‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : লোকেরা ইসলাম গ্রহণ করেছে। অপরদিকে 'আমর ইবনুল 'আস ঈমান এনেছে। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, এ হাদীসটি গরীব উপরন্তু তার সানাদটিও সুদৃঢ় নয়]

হাসান: তিরমিযী ৩৮৪৪, সিলসিলাতুস সহীহাহ ১১৫, সহীহ আল জামি ৯৭৩, মুসনাদে আহমাদ ১৭৪৪৯, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪২৬১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18