মান-মর্যাদা

৩০/১২. অধ্যায়ঃ

সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كُنْتُ مُؤَمِّرًا مِنْ غَيْرِ مَشُورَةٍ لَأَمَّرْتُ عَلَيْهِمُ ابْنَ أُمِّ عَبْدٍ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3808) و ابن ماجہ (137) * فیہ الحارث الاعور : ضعیف و ابو اسحاق السبیعی مدلس و عنعن ۔ (واه)

বর্ণনাকারী ‘আলী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমদের সাথে পরামর্শ ছাড়া যদি আমি কাউকে আমীর বানাতাম তাহলে ইবনু উম্মু ‘আব্দ-কে লোকেদের ওপর আমীর নিযুক্ত করতাম।

যঈফ: তিরমিযী ৩৮০৮, ইবনু মাজাহ ১৩৭, য'ঈফ ইবনু মাজাহ ২৪, য'ঈফ আল জামি ৪৮৪৪, মুসনাদে আহমাদ ৫৬৬; হাদীসটি য'ঈফ হওয়ার কারণ হলো সনদে হারিস নামের বর্ণনাকারী য'ঈফ, ‘আলী ইবনুল মাদীনী তাকে মিথ্যুক বলেছেন; আবূ যুর'আহ্ আবূ রাযী বলেন, তার থেকে দলীল গ্রহণযোগ্য নয়; আবূ হাতিম আর রাযী বলেন, তিনি হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য নন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18