মান-মর্যাদা
৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ الْبَرَاءِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْأَنْصَارُ لَا يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ وَلَا يَبْغَضُهُمْ إِلَّا مُنَافِقٌ فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3783) و مسلم (129 / 75)، (237) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী বারা' (ইবনু ‘আযিব (রাঃ))
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আনসারদেরকে একমাত্র মুমিনরাই ভালোবাসে আর মুনাফিক্ব মাত্রই তাদের প্রতি হিংসা করে। অতএব যে লোক তাঁদেরকে ভালোবাসবে, তাঁকে আল্লাহ তা'আলা ভালোবাসবেন। আর যে লোক তাঁদের প্রতি শত্রুতা পোষণ করবে, তার প্রতি আল্লাহ তা'আলা শত্রুতা রাখবেন।
সহীহ: বুখারী ৩৭৮৩, মুসলিম ১২৯-(৭৫), মুসনাদে আহমাদ ১৮৫৯৯, তিরমিযী ৩৯০০, ইবনু মাজাহ ১৬৩, সিলসিলাতুস সহীহাহ ৯৯১, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩২৩৫৩, মুসনাদে আহমাদ ১৮৫৯৯, শু’আবূল ঈমান ১৫০৯, সুনানু নাসায়ী আল কুবরা ৮৩৩৪, আল মু'জামুল আওসাত্ব ৬৯৪৬।