মান-মর্যাদা

৩০/১২. অধ্যায়ঃ

সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أُمِّ سُلَيْمٍ أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَنَسٌ خَادِمُكَ ادْعُ اللَّهَ لَهُ قَالَ: «اللهمَّ أَكثر مَاله وَولده وَبَارك فِيمَا أَعْطيته» قَالَ أنس: فو الله إِنَّ مَالِي لَكَثِيرٌ وَإِنَّ وَلَدِي وَوَلَدَ وَلَدِي لَيَتَعَادُّونَ عَلَى نَحْوِ الْمِائَةِ الْيَوْمَ. مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6334) و مسلم (143 / 2481)، (6376) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী উম্মু সুলায়ম (রাঃ)

একদিন তিনি (রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে) বললেন, হে আল্লাহর রাসূল! আপনার সেবক আনাস-এর জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন তিনি (ﷺ) এভাবে দোয়া করলেন, “হে আল্লাহ! তার সম্পদ ও সন্তান বাড়িয়ে দাও। আর তুমি তাকে যা কিছু দান করেছ তাতে বারাকাত প্রদান কর।” আনাস (রাঃ) বলেন, আল্লাহ শপথ! আমার ধন-সম্পদ প্রচুর এবং আমার সন্তান-সন্ততির সংখ্যা আজ প্রায় একশত অতিক্রম করেছে।

সহীহ: বুখারী ৬৩৩৪, মুসলিম ১৪১-(২৪৮০), তিরমিযী ৩৮২৯, সিলসিলাতুস্ সহীহাহ ১৪০, ২২৪৬, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৮, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১২৫৫, মুসনাদে আহমাদ ১৩০৩৬, আবূ ইয়া'লা ৩২০০, ৩২৩৮, সহীহ ইবনু হিব্বান ৭১৭৭, হিলইয়াতুল আওলিয়া ২/৯১, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৭০৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ৫১২৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18