মান-মর্যাদা

৩০/১২. অধ্যায়ঃ

সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَن عبد الله بن عمر قَالَ: رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ فِي يَدِي سراقَة مِنْ حَرِيرٍ لَا أَهْوِي بِهَا إِلَى مَكَانٍ فِي الْجَنَّةِ إِلَّا طَارَتْ بِي إِلَيْهِ فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أَخَاكِ رَجُلٌ صَالِحٌ - أَوْ إِنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صَالح -» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (7015) و مسلم (139 / 2478)، (6369) ۔ (مُتَّفق عَلَيْهِ)

বর্ণনাকারী 'আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)

একদিন আমি স্বপ্নে দেখলাম যে, আমার হাতে যেন এক টুকরা রেশমি কাপড়। আমি জান্নাতের মাঝে যে কোথাও যেতে ইচ্ছা করি, তখনই ঐ কাপড় খণ্ডটি আমাকে সেখানে উড়িয়ে নিয়ে যায়।অতঃপর আমি এই স্বপ্নের কথা হাফসার কাছে বললাম, তখন হাফসাহ্ (রাঃ) তা নবী (ﷺ)-এর কাছে বললে তিনি উত্তরে বললেন, তোমার ভাই অথবা বলেছেন, ‘আবদুল্লাহ একজন সৎ লোক।

সহীহ: বুখারী ৩৭৪০, মুসলিম ১৩৯-(২৪৭৮), তিরমিযী ৩৮২৫, মুসনাদে আহমাদ ৪৪৯৪, আবূ ইয়া'লা ৭০৫৭, সহীহ ইবনু হিব্বান ৭০৭২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18