মান-মর্যাদা

৩০/১০. অধ্যায়ঃ

নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَي بَيْتِكَ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «الْحَسَنُ وَالْحُسَيْنُ» وَكَانَ يَقُولُ لِفَاطِمَةَ: «ادْعِي لِي ابْنَيَّ» فَيَشُمُّهُمَا وَيَضُمُّهُمَا إِلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3772) * فیہ یوسف بن ابراھیم : ضعیف ۔ (ضَعِيف)

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করা হলো, আপনি আপনার আহলে বায়তের মাঝে কাকে সর্বাধিক ভালোবাসেন? তিনি বললেন, হাসান ও হুসায়নকে। আর তিনি (ﷺ) ফাতিমা (রাঃ)-এর উদ্দেশে বলতেন, আমার পুত্রদ্বয়কে আহ্বান করো। তারা আসলে তিনি তাদেরকে শুঁকতেন (চুমা দিতেন) এবং উভয়কে নিজের সাথে জড়িয়ে ধরতেন। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব]

যঈফ: তিরমিযী ৩৭৭২, মুসনাদে আহমাদ ২৩০৪৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২১৮৯, সহীহ ইবনু হিব্বান ৬০৩৯, শু’আবূল ঈমান ১১০১৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬০২৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18