মান-মর্যাদা
৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ هُمَا رَيْحَانَيَّ مِنَ الدُّنْيَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَدْ سبَق فِي الْفَصْل الأول صحیح ، رواہ الترمذی (3770 وقال : صحیح) [وھو فی صحیح البخاری (3753)] * و انظر الحدیث السابق (6136) ۔ (صَحِيح)
বর্ণনাকারী ইবনু 'উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : হাসান এবং হুসায়ন তাঁরা দু'জন দুনিয়াতে আমার দু'টি সুগন্ধময় ফুলস্বরূপ।
সহীহ: তিরমিযী ৩৭৭০, সিলসিলাতুস সহীহাহ্ ৫৬৪।