মান-মর্যাদা

৩০/৯. অধ্যায়ঃ

আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ: نَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ يَمْشِي عَلَى وَجْهِ الْأَرْضِ وَقَدْ قَضَى نَحْبَهُ فَلْيَنْظُرْ إِلَى هَذَا» . وَفِي رِوَايَةٍ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى شَهِيدٍ يَمْشِي عَلَى وَجْهِ الْأَرْضِ فَلْيَنْظُرْ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ الله» رَوَاهُ التِّرْمِذِيّ ضعیف ، رواہ الترمذی (3739 وقال : غریب) [و ابن ماجہ (125)] * الصلت بن دینار : متروک و للحدیث شواھد ضعیفۃ ولم اجد لہ طریقًا صحیحًا ولا حسنًا

বর্ণনাকারী জাবির (রাঃ)

একদিন রাসূলুল্লাহ (ﷺ) ত্বলহাহ্ ইবনু ‘উবায়দুল্লাহ (রাঃ)-এর প্রতি লক্ষ্য করে বললেন, যদি কেউ এমন কোন লোককে জমিনের উপর চলাফেরা করতে দেখতে চায়, যে তার মৃত্যু-প্রতিজ্ঞাপূর্ণ করেছে, সে যেন এই লোকটির দিকে চেয়ে দেখে।অপর এক বর্ণনায় আছে, যদি কেউ এমন শাহীদকে দেখতে চায়, যে জমিনের উপর বিচরণ করেছে, সে যেন ত্বলহাহ্ ইবনু 'উবায়দুল্লাহ-কে দেখে নেয়।

সহীহ: তিরমিযী ৩৭৩৯, ইবনু মাজাহ ১২৫, সিলসিলাতুস সহীহাহু ১২৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18