মান-মর্যাদা

৩০/৮. অধ্যায়ঃ

আলী ইবনু আবু তালিব-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن بُرَيْدَة قَالَ: خطب أبي بَكْرٍ وَعُمَرُ فَاطِمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا صَغِيرَةٌ» ثُمَّ خَطَبَهَا عليٌّ فزوَّجها مِنْهُ. رَوَاهُ النَّسَائِيّ اسنادہ صحیح ، رواہ النسائی (6 / 62 ح 3223) و السند صحیح علی شرط مسلم ۔ (صَحِيح)

বর্ণনাকারী বুরয়দাহ্ (রাঃ)

আবূ বাক্র এবং উমর (রাঃ) (একজনের পর আরেকজন রাসূল দুহিতা) ফাতিমা (রাঃ)-কে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে ছোট। (তাঁদের বয়সের তুলনায়) অতঃপর যখন ‘আলী (রাঃ) প্রস্তাব পাঠালেন, তখন তিনি ফাতিমা-কে তাঁর সাথে বিবাহ দিলেন।

সনদ সহীহ: নাসায়ী ৬/৬২ (৩২২১), সহীহ ইবনু হিব্বান ২২২৪, আল মুসতাদরাক লিল হাকিম ২/১৬৭-১৬৮, ৬০৯৬, মুসনাদে আহমাদ ১৯৩০৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮৪২৩, আল মু'জামুল আওসাত্ব ৩৯৩০, আল মুসতাদরাক লিল হাকিম ৪৬৩১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18