মান-মর্যাদা

৩০/৮. অধ্যায়ঃ

আলী ইবনু আবু তালিব-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «يَا عَلِيُّ لَا يَحِلُّ لِأَحَدٍ يُجْنِبُ فِي هَذَا الْمَسْجِدِ غَيْرِي وَغَيْرَكَ» قَالَ عَلِيُّ بْنُ الْمُنْذِرِ: فَقُلْتُ لِضِرَارِ بْنِ صُرَدٍ: مَا مَعْنَى هَذَا الْحَدِيثِ؟ قَالَ: لَا يَحِلُّ لِأَحَدٍ يَسْتَطْرِقُهُ جُنُبًا غَيْرِي وَغَيْرَكَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3727) * فیہ عطیۃ العوفی : ضعیف ۔ (ضَعِيف)

বর্ণনাকারী আবু সা'ঈদ আল খুদরী (রাঃ)

একদিন রাসূলুল্লাহ (ﷺ) 'আলী (রাঃ)-কে লক্ষ্য করে বললেন, হে 'আলী। আমি ও তুমি ছাড়া এ মসজিদে জুনুবী (নাপাকী) অবস্থায় অন্য কারো প্রবেশ করা বৈধ নয়।(অধস্তন বর্ণনাকারী) 'আলী ইবনুল মুনযির বলেন, আমি যিরার ইবনু সুরাদ-কে হাদীসটির ব্যাখ্যা জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নাপাকী অবস্থায় আমি ও তুমি ছাড়া অন্য কারো জন্য এই মসজিদের ভিতর দিয়ে পথ অতিক্রম করা বৈধ নয়। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি হাসান ও গরীব]

য'ঈফ: তিরমিযী ৩৭২৭, য'ঈফুল জামি ৬৪০২, য'ঈফাহ ৪৯৭৩; কারণ সালিম ইবনু আবূ হাফসাহ ও ‘আত্বিয়্যাহ আল ‘আওফী উভয়েই য'ঈফ, হিদায়াতুর রুওয়াত ৫/৪৩০ পৃ.।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18