মান-মর্যাদা

৩০/৩. অধ্যায়ঃ

আবু বকর সিদ্দিক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَانِي جِبْرِيلُ فَأَخَذَ بِيَدِي فَأَرَانِي بَابَ الْجَنَّةِ الَّذِي يَدْخُلُ مِنْهُ أُمَّتِي» فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ وَدِدْتُ أَنِّي كُنْتُ مَعَكَ حَتَّى أَنْظُرَ إِلَيْهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكَ يَا أَبَا بَكْرٍ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي» . رَوَاهُ أَبُو دَاوُدَ اسنادہ ضعیف ، رواہ ابوداؤد (4652) * فیہ ابو خالد مولی آل جعدۃ : مجھول ۔ (ضَعِيفٌ)

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : একদিন জিবরীল (আঃ) আমার কাছে আসলেন এবং আমার হাত ধরে আমাকে জান্নাতের ঐ দরজাটি দেখালেন, যেটি দিয়ে আমার উম্মাত প্রবেশ করবে। তখন আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) বললেন, কতই না খুশি হতাম হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি আমি আপনার সাথে থেকে ঐ প্রবেশদ্বারটি দেখতে পারতাম। এটা শোনে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, জেনে রাখ, হে আবূ বাক্! আমার উম্মাতের মাঝে তুমিই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে।

য'ঈফ: আবূ দাউদ ৪৬৫৫, য'ঈফুল জামি' ৬৫, কারণ আবূ খালিদ আদ্ দালানী য'ঈফ, য'ঈফাহ্ ১৭৪৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18