মান-মর্যাদা

৩০/১. অধ্যায়ঃ

কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَرَوَى مُسْلِمٌ فِي «الصَّحِيحِ» حِينَ قَتَلَ الْحَجَّاجُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ قَالَتْ أَسْمَاءَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا «أَن فِي ثَقِيف كذابا ومبيرا» فَأَما الْكذَّاب فَرَأَيْنَاهُ وَأَمَّا الْمُبِيرُ فَلَا إِخَالُكَ إِلَّا إِيَّاهُ. وَسَيَجِيءُ تَمام الحَدِيث فِي الْفَصْل الثَّالِث رواہ مسلم (229 / 2545 و سیاتی : 6003) ۔ (صَحِيح)

বর্ণনাকারী আসমা' (রাঃ)

আর সহীহ মুসলিমে বর্ণিত আছে, হাজ্জাজ যখন ‘আবদুল্লাহ ইবনুয্ যুবায়র (রাঃ)-কে শাহীদ করল, তখন তার মাতা আসমা' (রাঃ) বললেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বর্ণনা করেছেন, সাক্বীফ গোত্র হতে এক চরম মিথ্যাবাদী এবং এক রক্তপিপাসুর আবির্ভাব ঘটবে। অতএব সে জঘন্য মিথ্যাবাদী-কে আমরা দেখেছি। আর (হে হাজ্জাজ।) আমার দৃঢ় বিশ্বাস তুমিই সেই রক্তপিপাসু লোক।

সহীহ: মুসলিম ২২৯-(২৫৪৫), মুসনাদে আহমাদ ৫৬৪৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18