সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
২৮/৯. অধ্যায়ঃ
সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا سُمِّيَ الْخَضِرُ لِأَنَّهُ جَلَسَ عَلَى فَرْوَةٍ بَيْضَاءَ فَإِذَا هِيَ تَهْتَزُّ من خَلْفِه خضراء» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3402) ۔ (صَحِيح)
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ) নাবী (সাঃ)
নবী (ﷺ) বলেছেন :খাযিরকে খাযির নামে আখ্যায়িত করার কারণ হলো এই যে, একদিন তিনি একটি শুকনো সাদা জায়গায় বসেছিলেন। তাঁর উঠে যাওয়ার পরই হঠাৎ ঐ স্থানটি সবুজের সমারোহে পরিপূর্ণ হয়ে গেল (সে ঘটনা হতে তার নাম ‘খাযির’ হয়ে গেল।
সহীহঃ বুখারী ৩৪০২, তিরমিযী ৩১৫১, মুসনাদে আহমাদ ৮০৯৮, সহীহুল জামি ২৩৬৪, সহীহ ইবনু হিব্বান ৬২২২।