সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা

২৮/৭. অধ্যায়ঃ

জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَعْظُمُ أَهْلُ النَّارِ فِي النَّارِ حَتَّى إِنَّ بَيْنَ شَحْمَةِ أُذُنِ أَحَدِهِمْ إِلَى عَاتِقِهِ مَسِيرَةَ سبعمائةِ عامٍ وإِنَّ غِلَظَ جلدِه سَبْعُونَ ذراعان وَإِن ضرسه مثل أحد» اسنادہ ضعیف ، رواہ احمد (2 / 26 ح 4800) * فیہ ابو یحیی : لین الحدیث و انظر النھایۃ بتحقیقی (1076) لمزید التحقیق ۔ (ضَعِيف)

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

নবী (ﷺ) বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন : জাহান্নামে জাহান্নামীদের দেহ হবে প্রকাণ্ড ও বিরাট বিরাট। এমনকি তাদের কানের লতি হতে ঘাড় পর্যন্ত দূরত্ব হবে সাতশত বছরের দূরত্ব, গায়ের চামড়া হবে সত্তর গজ মোটা এবং এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের মতো৷

যঈফ: ইমরান ইবনু যায়দ আবূ ইয়াহইয়া আত তওয়ীল তিনি আবূ ইয়াহইয়া আল কত্তান থেকে, তারা উভয়ে যঈফ। হিদায়াতু রুওয়াত ৫/২৩২, ৫৬১৮, মুসনাদে আহমাদ ৪৮০০, য'ঈফাহ ১৩২৩, ২১৬৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18