সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
২৮/৭. অধ্যায়ঃ
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن أبي سعيد الْخُدْرِيّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الصَّعُودُ جَبَلٌ مِنْ نَارٍ يُتَصَعَّدُ فِيهِ سَبْعِينَ خَرِيفًا وَيُهْوَى بِهِ كَذَلِكَ فِيهِ أَبَدًا» . رَوَاهُ التِّرْمِذِي حسن ، رواہ الترمذی (2576 وقال : غریب) و الحاکم (4 / 496 ح 8764 و سندہ حسن) ۔ (ضَعِيف)
বর্ণনাকারী আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) রসূলুল্লাহ (সাঃ)
তিনি (ﷺ) বলেছেন : জাহান্নামে স'উদ নামে একটি পাহাড় আছে (কুরআনেও এর উল্লেখ রয়েছে) কাফিরকে সত্তর বছরে তার উপরে উঠানো হবে এবং সেখান হতে তাকে নীচে নিক্ষেপ করা হবে। এ অবস্থায় সর্বদা উঠানামা করতে থাকবে।
য'ঈফ: তিরমিযী ৩৩২৬, য'ঈফুল জামি' ৩৫৫২, আবূ ইয়া'লা ১৩৮৩, য'ঈফ হওয়ার কারণ হলো সনদে দাররাজ আবূস সামহ য'ঈফ; হিদায়াতুর রুওয়াত ৫/২২৭ পৃ., ৫৬০৫ নং; য'ঈফ আত্ তারগীব ওয়াত তারহীব ২১৩৭।