সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা

২৮/৫. অধ্যায়ঃ

জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْلِهِ تَعَالَى (وفُرُشٍ مرفوعةٍ) قَالَ: «ارْتِفَاعُهَا لَكَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ مَسِيرَةَ خَمْسِمِائَةِ سَنَةً» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ حسن ، رواہ الترمذی (2540) [و ابن حبان (الاحسان : 7362 / 7405) بسند حسن عن عمرو بن الحارث عن دراج ،،، بہ] ۔ (ضَعِيف)

বর্ণনাকারী উক্ত রাবী (আবূ সা'ঈদ (রাঃ)) নাবী (সাঃ)

আল্লাহ তাআলার বাণী (وَّ فُرُشٍ مَّرۡفُوۡعَۃٍ) “সুউচ্চ বিছানা”- (সূরাহ্ আল ওয়াক্বি'আহ্ ৫৬ : ৩৪)-এর সম্পর্কে বলেছেন, ঐ সমস্ত বিছানার উচ্চতা আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমপরিমাণ অর্থাৎ পাঁচশত বছরের পথ। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব]

য'ঈফ: তিরমিযী ২৫৪০, আবৃ ইয়া'লা ১৩৯৫, সহীহ ইবনু হিব্বান ৭৪০৫, রিশদীন ইবনু সা'দ য'ঈফ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18