সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
২৮/৪. অধ্যায়ঃ
হাউজে কাওসার ও শাফায়াতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْرُجُ أَقْوَامٌ مِنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ فَيَدْخُلُونَ الْجَنَّةَ وَيُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ» . رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي رِوَايَةٍ: «يَخْرُجُ قَوْمٌ مِنْ أُمَّتِي مِنَ النَّارِ بِشَفَاعَتِي يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ» رواہ البخاری (6566) و الترمذی (2600) ۔ (صَحِيح)
বর্ণনাকারী ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : একদল মানুষকে মুহাম্মাদ (ﷺ) এর শাফা'আতে জাহান্নাম থেকে বের করা হবে। অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের নাম রাখা হবে জাহান্নামী। অপর এক বর্ণনায় আছে, তিনি (ﷺ) বলেছেন : আমার উম্মাতের একদল লোক আমার সুপারিশে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তাদেরকে জাহান্নামী নামে ডাকা হবে।
সহীহ: বুখারী ৬৫৬৬, ইবনু মাজাহ ৪৩১৫, সহীহুল জামি' ৫৩৬২, আবূ ইয়া'লা ৩২০৬।