সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
২৮/৪. অধ্যায়ঃ
হাউজে কাওসার ও শাফায়াতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَفِي أُخْرَى لَهُ عَنْ ثَوْبَانَ قَالَ: سُئِلَ عَنْ شَرَابِهِ. فَقَالَ: أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ يَغُتُّ فِيهِ مِيزَابَانِ يَمُدَّانِهِ مِنَ الْجَنَّةِ: أَحَدُهُمَا مِنْ ذَهَبٍ وَالْآخَرُ مِنْ ورق رواہ مسلم (37 / 2301)، (5990) ۔ (صَحِيح)
অন্য এক বর্ণনায় আছে, সাওবান (রাঃ) বলেন, (রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করা হলো) তার পানীয় কেমন হবে? তিনি (ﷺ) বললেন, দুধের চেয়ে অধিক সাদা এবং মধু অপেক্ষা অধিক সুমিষ্ট। তাতে জান্নাত হতে আগত দু'টি জলধারা প্রবাহিত হতে থাকবে। এটার একটি সোনার অপরটি চাঁদির।
সহীহ: মুসলিম ৩৬-(২৩০০), তিরমিযী ৮৭৭, ইবনু মাজাহ ৪৩০২, সহীহুল জামি' ২০৫৯, আত্ তারগীব ওয়াত্ তারহীব ১১৪৬, সিলসিলাতুস সহীহাহ ২৫১৪, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৮৬১৪, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩১৬৭২, মুসনাদে বাযযার ২৪৬২, মুসনাদে আহমাদ ২৫৫, আবূ ইয়া'লা ৪০৯৯, সহীহ ইবনু হিব্বান ৬৪৫৫, শু’আবূল ঈমান ১০৪৮৫, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ৭৫৭১, আল মু'জামুল আওসাত্ব ৩৩৮৪, আল মুসতাদরাক লিল হাকিম ২৫৫।