সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
২৮/৪. অধ্যায়ঃ
হাউজে কাওসার ও শাফায়াতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ وَزَوَايَاهُ سَوَاءٌ مَاؤُهُ أَبْيَضُ مِنَ اللَّبَنِ وَرِيحُهُ أَطْيَبُ مِنَ الْمِسْكِ وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ مَنْ يَشْرَبُ مِنْهَا فَلَا يظمأ أبدا» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6579) و مسلم (27 / 2292)، (5971) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার হাওযের প্রশস্ততা এক মাসের পথের সমপরিমাণ এবং তার চতুর্দিকও সমপরিমাণ আর তার পানি দুধ অপেক্ষাও অধিক সাদা এবং তার ঘ্রাণ মৃগনাভি অপেক্ষাও অধিক সুগন্ধিময়, আর তার পানপাত্রসমূহ আকাশের তারকার মতো। যে তা থেকে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না।
সহীহ: বুখারী ৬৫৭৯, মুসলিম ২৭-(২২৯২), সহীহুল জামি ৩১৬১, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৬১৩, মুসনাদে বাযযার ২৪৬০, সহীহ ইবনু হিব্বান ৬৪৫২, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮৮৯. আল মু'জামুল আওসাত্ব ৯০২৯।