সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
২৮/৩. অধ্যায়ঃ
হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মিজানের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ (يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ ألف سنةٍ) مَا طُولُ هَذَا الْيَوْمِ؟ فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُ لَيُخَفَّفُ عَلَى الْمُؤْمِنِ حَتَّى يَكُونَ أَهْوَنَ عَلَيْهِ مِنَ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ يُصَلِّيهَا فِي الدُّنْيَا» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي كِتَابِ «الْبَعْثِ وَالنُّشُورِ» حسن ، رواہ البیھقی فی البعث و النشور (لم اجدہ) [و احمد (3 / 75 ح 11740)] * انظر الحدیث السابق (5564) و للحدیث شاھد حسن ۔ (ضَعِيف)
বর্ণনাকারী উক্ত রাবী (আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ))
একদিন রাসূলুল্লাহ (ﷺ)-কে ঐ দিন সম্পর্কে প্রশ্ন করা হলো যেদিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান। সেই অস্বাভাবিক দীর্ঘদিনে মানুষের অবস্থা কেমন হবে? তিনি (ﷺ) বললেন, সেই পবিত্র সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! মুমিনের জন্য সেদিন খুবই হালকা করা হবে, এমনকি দুনিয়াতে একটি ফার সালাত আদায় করার সময় তুলনা তার জন্য এটা হালকা সময় মনে হবে। (হাদীস দু'টি বায়হাক্বী'র “কিতাবুল বা‘সি ওয়ানুশূর”-এ রিওয়ায়াত করেছেন)
যঈফ: শু’আবূল ঈমান অনুচ্ছেদ ১/৩২৪, মুসনাদে আহমাদ ১১৭৩৫, সানাদে ইবনু লাহী'আহ্ আছে।