সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
২৮/২. অধ্যায়ঃ
হাশর - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ وَيَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً فَيَذْهَبُ لِيَسْجُدَ فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (4919) و مسلم (لم اجدہ ، و انظر ح 5579 من ھذا الکتاب) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী উক্ত রাবী (আবূ সাঈদ আল খুদরী (রাঃ))
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, (ক্বিয়ামাতের দিন) যখন আমাদের প্রভু পায়ের নলা বা গোছা উন্মোচিত করবেন, তখন ঈমানদার নারী-পুরুষ প্রত্যেকেই তাঁকে সিজদা করবে। আর বিরত থাকবে ঐ সকল লোক যারা দুনিয়াতে রিয়া (লোক দেখানো) ও শুনানোর জন্য সিজদা করত, তারা সিজদা করতে চাইবে কিন্তু তাদের পৃষ্ঠদেশ ও কোমর একটি কাষ্ঠফলকের মতো শক্ত হয়ে যাবে।
সহীহঃ বুখারী ৪৯১৯, সিলসিলাতুস সহীহাহ্ ৫৮৩, সহীহ ইবনু হিব্বান ৭৩৭৭।