মন-গলানো উপদেশমালা

২৬/৭. অধ্যায়ঃ

মানুষের মধ্যে পরিবর্তন আসা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَشَتْ أُمَّتِي الْمُطَيْطَاء وَخَدَمَتْهُمْ أَبْنَاءُ الْمُلُوكِ أَبْنَاءُ فَارِسَ وَالرُّومِ سَلَّطَ اللَّهُ شِرَارَهَا عَلَى خِيَارِهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب سندہ ضعیف ، رواہ الترمذی (2261) * موسی بن عبیدۃ ضعیف و روی ابن حبان فی صححہ (الاحسان : 6681 / 6716) ان النبی صلی اللہ علیہ و آلہ وسلم قال : ((اذا مشت امتی المطیطاء وخد متھم فارس و الروم سلّط بعضھم علی بعض ۔)) و سندہ حسن وھو یغنی عنہ ۔

বর্ণনাকারী ইবনু 'উমার (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন আমার উম্মাত গর্বের সাথে চলতে লাগবে এবং রাজা-বাদশাহদের সন্তানরা তথা পারস্য ও রূমের রাজ কুমাররা এদের খিদমাতে রত থাকবে, তখন আল্লাহ তা'আলা উম্মাতের খারাপ লোকেদেরকে ভালো লোকেদের ওপর শাসক হিসেবে চেপে দেবেন। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব]

সহীহ : তিরমিযী ২২৬১, সিলসিলাতুস সহীহাহ ৯৫৭, সহীহুল জামি ৮০১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18