মন-গলানো উপদেশমালা

২৬/৬. অধ্যায়ঃ

ভয় ও কান্না - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ قَدْ شِبْتَ. قَالَ: شَيَّبَتْنِي (هود) و (المرسلات) و (عمَّ يتساءلون) و (إِذا الشَّمْسُ كُوِّرَتْ) رَوَاهُ التِّرْمِذِيُّ وَذُكِرَ حَدِيثُ أَبِي هريرةَ: لَا يلج النَّار «فِي» كتاب الْجِهَاد سندہ ضعیف ، رواہ الترمذی (3297) * ابو اسحاق عنعن و للحدیث شواھد ضعیفۃ و روی الطبرانی فی الکبیر (17 / 286 ۔ 287 ح 790) بسند حسن عن عقبۃ بن عامر رضی اللہ عنہ ان رجلاً قال : یا رسول اللہ ! شبت ؟ قال : ((شیتنی ھود و اخواتھا)) وھو یغنی عنہ ۔ 0 حدیث ابی ھریرۃ : لا یلج النار ، تقدم (3828) ۔

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

আবূ বাকর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। উত্তরে তিনি (ﷺ) বললেন, সূরাহ্ হূদ, ওয়াক্বি'আহ্, মুসালাত, ‘আম্‌মা ইয়াতাসা- আলূন ও ইযাশ্ শাম্স কুভিরাত ইত্যাদি আমাকে বৃদ্ধ করে ফেলেছে। এ ব্যাপারে আবূ হুরায়রাহ্ (রাঃ) বর্ণিত হদীস لَايَلِجُ النَّارَ “যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করবে তারা জাহান্নামে প্রবেশ করবে না” কিতাবুল জিহাদে উল্লেখ হয়েছে।

সহীহ : প্রাগুক্ত। (তিরমিযী ৩২৯৭, সিলসিলাতুস সহীহাহ্ ৯৫৫, মুসনাদে বাযযার ৯২, আবূ ইয়া'লা ৮৮০, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭৭৭৪।)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18