মন-গলানো উপদেশমালা

২৬/৬. অধ্যায়ঃ

ভয় ও কান্না - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَبَكَيْتُمْ كَثِيرًا وَلَضَحِكْتُمْ قَلِيلا» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (6485) ۔ (صَحِيح)

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

আবুল ক্বাসিম (মুহাম্মাদ) (ﷺ) বলেছেন : সেই মহান সত্তার শপথ (নাফরমানদের জন্য আল্লাহর শাস্তি এবং হিসাব-নিকাশের দিনের ভয়াবহতা সম্পর্কে) যদি তোমরা তা জানতে, আমি যা জানি, তাহলে তোমরা কাঁদতে বেশি এবং হাসতে কম।

সহীহ: বুখারী ৬৬৩১, মুসলিম ১-(৯০১), মুসান্নাফ ইবনু আবী শায়বাহু ২৬৫১৩, মুসনাদে বাযযার ৪৬২৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ৬৫৩৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18