মন-গলানো উপদেশমালা

২৬/৪. অধ্যায়ঃ

তাওয়াক্কুল (আল্লাহর উপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن أنسٍ قَالَ: كَانَ أَخَوَانِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَحَدُهُمَا يَأْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ يَحْتَرِفُ فَشَكا المحترف أَخَاهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَعَلَّكَ تُرْزَقُ بِهِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث صَحِيح غَرِيب اسنادہ حسن ، رواہ الترمذی (2345) ۔ (إِسْنَاده جيد)

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় এমন দুই ভাই ছিল তাদের একজন নবী (ﷺ) এর সেবায় আসত এবং অপর ভাই রুযী-রোজগার করত। একদিন এ পেশাদার ভাই নবী (ﷺ)-এর কাছে ঐ ভাইয়ের সম্পর্কে অভিযোগ করে (যে, সে কাম-কাজ না করে আমার ওপর ভরসায় থাকে,) তখন তিনি (ﷺ) বললেন, হতে পার যে, তোমার সেই ভাইয়ের ওয়াসীলায় তোমাকে রিয্‌ক্ব প্রদান করা হচ্ছে।

সহীহ : তিরমিযী ২৩৪৫, সিলসিলাতুস সহীহাহ্ ২৭৬৯, মুসনাদে বাযযার ৬৯৮৮, আল মুসতাদরাক লিল হাকিম ৩২০, সহীহুল জামি ৫০৮৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18