মন-গলানো উপদেশমালা

২৬/৪. অধ্যায়ঃ

তাওয়াক্কুল (আল্লাহর উপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ هُمُ الَّذِينَ لَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ» مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6472) و مسلم (371 / 218)، (524) ۔ (مُتَّفق عَلَيْهِ)

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মাতের মধ্য সত্তর হাজার লোক হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে। তারা হলো ঐ সমস্ত লোক যারা মন্ত্র-তন্ত্র করায় না, অশুভ লক্ষণে বিশ্বাস করে না এবং তারা নিজেদের পরওয়ারদিগারের ওপর ভরসা রাখে।

সহীহ : বুখারী ৬৪৭২, মুসলিম ৩৭১-(২১৮), সহীহুল জামি ৫৩৬৬, সিলসিলাতুস সহীহাহ ২১৭৯, মা'রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাকী ৫৯৫৪, মুসনাদে আহমাদ ১৯৯২৭, আবূ ইয়া'লা ১১২, শুআবূল ঈমান ২৬৮, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৪৮৪০, আল মু'জামুল আওসাত্ব ৭০৭৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ২০০২৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18