মন-গলানো উপদেশমালা
২৬/২. অধ্যায়ঃ
আশা ও লালসা প্রসঙ্গ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لَابْتَغَى ثَالِثًا وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6436) و مسلم (118 / 1049)، (2418) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ) নাবী (সাঃ)
তিনি (ﷺ) বলেছেন : আদাম সন্তানকে ধন-সম্পদে পরিপূর্ণ দু'টি উপত্যকাও যদি দেয়া হয়, সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। মূলত আদাম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছুই পরিপূর্ণ করতে পারবে না, আর যে আল্লাহর কাছে তাওবাহ্ করে আল্লাহ তার তাওবাহ্ ক্ববূল করেন।
সহীহ বুখারী ৫৪৩৬, মুসলিম ১১৬-(১০৪৮), তিরমিযী ২৩৩৭, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ১৭১৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯০৭, মুসান্নাফ আবদুর রাযযাক ১৯৬২৩, মুসনাদে আহমাদ ১৯২৯৯, আবু ইয়া'লা ২৮৪৯, সহীহ ইবনু হিব্বান ৩২৩৬, শুআবুল ঈমান ১০২৭৪, দারিমী ২৭৭৮, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৪৮৯২, আল মু'জামুল আওসাত্ব ২৮৮৩।