মন-গলানো উপদেশমালা
২৬/২. অধ্যায়ঃ
আশা ও লালসা প্রসঙ্গ - প্রথম অনুচ্ছেদ
ভাষা বিজ্ঞানী আল্লামাহ্ জাওহারী (রহিমাহুল্লাহ) বলেন, (الْأَمَلُ) শব্দের অর্থ হলো (الرَّجَاءُ) আশা, আকাঙ্ক্ষা পোষণ করা এবং তা অর্জনে ডুবে থাকা, মৃত্যু ও পরকালের পাথেয় ও প্রস্তুতি থেকে সম্পূর্ণ অপ্রস্তুত এবং গাফিল থাকা। যেমন আল্লাহর বাণী : (ذَرۡهُمۡ یَاۡکُلُوۡا وَ یَتَمَتَّعُوۡا وَ یُلۡهِهِمُ الۡاَمَلُ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ) “আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং দীর্ঘ আশায় ব্যাপৃত থাকুক। অতি সত্বর তারা জেনে নিবে।” (সূরাহ্ আল হিজর ১৫ : ০৩)অবশ্য ’ইলম ও আ’মালের জন্য দীর্ঘ আশা, এটা নিন্দনীয় নয়তো বটেই বরং সর্বোসম্মতভাবে প্রশংসনীয়। (মিরক্বাতুল মাফাতীহ; আল কাশিফ ১০ম খণ্ড, ৩৩২০ পৃ.)
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَهْرَمُ ابْنُ آدَمَ وَيَشِبُّ مِنْهُ اثْنَانِ: الْحِرْصُ عَلَى الْمَالِ وَالْحِرْصُ عَلَى الْعُمُرِ . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6421) و مسلم (115 / 1047)، (2412) ۔ (مُتَّفق عَلَيْهِ)
বর্ণনাকারী উক্ত রাবী (আনাস (রাঃ))
নবী (ﷺ) বলেছেন : আদাম সন্তান বৃদ্ধ হয় এবং দু'টি জিনিস তার মধ্যে জওয়ান হয়- সম্পদের প্রতি ভালোবাসা এবং দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা।
সহীহ বুখারী ৬৪২১, মুসলিম ১১৫-(১০৪৭), তিরমিযী ২৪৫৫, ইবনু মাজাহ ৪২৩৪, মুসনাদে আহমাদ ১৩০২১, সহীহুল জামি ৮১৭৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৯০৬, আবু ইয়া'লা ২৯৭৯, সহীহ ইবনু হিব্বান ৩২২৯, শুআবুল ঈমান ১০২৬১, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৭৪৫, আল মু'জামুল আওসাত্ব ৮৮৬০।