মন-গলানো উপদেশমালা

২৬/১. অধ্যায়ঃ

গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن مَحْمُود بن لبيد أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اثْنَتَانِ يَكْرَهُهُمَا ابْنُ آدَمَ: يَكْرَهُ الْمَوْتَ وَالْمَوْتُ خَيْرٌ لِلْمُؤْمِنِ مِنَ الْفِتْنَةِ وَيَكْرَهُ قِلَّةَ الْمَالِ وَقلة المَال أقل لِلْحسابِ . رَوَاهُ أَحْمد اسنادہ حسن ، رواہ احمد (5 / 427 ح 24024) ۔ (صَحِيح)

বর্ণনাকারী মাহমূদ ইবনু লাবীদ (রাঃ)

নবী (ﷺ) বলেছেন : আদাম সন্তান দু'টি জিনিসকে অপছন্দ করে। সে মৃত্যুকে অপছন্দ করে অথচ মুমিনের পক্ষে ফিতনায় পতিত হওয়ার চেয়ে মৃত্যু অনেক উত্তম। আর সে মাল-সম্পদের স্বল্পতাকে অপছন্দ করে অথচ মালের স্বল্পতায় (পরকালে) হিসাব- নিকাশ কম হয়।

সহীহ: মুসনাদে আহমাদ ২৩৬৭৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩২১০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18