মন-গলানো উপদেশমালা

২৬/১. অধ্যায়ঃ

গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - প্রথম অনুচ্ছেদ

ফাযীলাত বা মর্যাদা দ্বারা উদ্দেশ্য অতিরিক্ত সাওয়াব ও পুরস্কার। ধন-সম্পদের মাধমে অর্জিত মর্যাদার কথা বুঝানো হয়নি। নাবী (সা.)-এর জীবন ’ইবাদতের ক্ষেত্রে ছিল সবচেয়ে সমৃদ্ধ এবং বর্ণাঢ্য। কিন্তু জীবনের সুখ-সামগ্রী ও খানাপিনায় তিনি ছিলেন দরিদ্রের মতো।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ قَالَتْ: مَا شَبِعَ آل مُحَمَّد من خبر الشَّعِيرِ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ حَتَّى قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (5416) و مسلم (22 / 2970)، (7445) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)

মুহাম্মাদ (ﷺ) এর পরিবারবর্গ লাগাতার দু'দিন যবের রুটি খেয়ে পরিতৃপ্ত হননি এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যু হয়েছে।

সহীহ বুখারী ৫৪১৬, মুসলিম ২২-(২৯৭০), ইবনু মাজাহ ৩৩৪৪, তিরমিযী ২৩৫৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18