মন-গলানো উপদেশমালা

২৬/১. অধ্যায়ঃ

গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - প্রথম অনুচ্ছেদ

ফাযীলাত বা মর্যাদা দ্বারা উদ্দেশ্য অতিরিক্ত সাওয়াব ও পুরস্কার। ধন-সম্পদের মাধমে অর্জিত মর্যাদার কথা বুঝানো হয়নি। নাবী (সা.)-এর জীবন ’ইবাদতের ক্ষেত্রে ছিল সবচেয়ে সমৃদ্ধ এবং বর্ণাঢ্য। কিন্তু জীবনের সুখ-সামগ্রী ও খানাপিনায় তিনি ছিলেন দরিদ্রের মতো।

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ. وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6546) و مسلم (94 / 2737)، (6938) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী ইবনু 'আব্বাস (রাঃ)

আমি জান্নাতে তাকিয়ে দেখলাম তার অধিবাসীদের অধিকাংশই হলো দরিদ্র। আর জাহান্নামে তাকিয়ে দেখলাম তার অধিবাসীদের অধিকাংশই নারী সম্প্রদায়।

সহীহঃ বুখারী ৩২৪১, মুসলিম ৯৪-(২৭৩৭), তিরমিযী ২৬০২, সহীহুল জামি ১০৩০, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২২৭৪, ২৫৮৬, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৬১০, মুসনাদে বাযযার ৫৩৪২, সহীহ ইবনু হিব্বান ৭৪৫৫, শু’আবুল ঈমান ১০৩৮৩, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৯২৫৯, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ১২৫৯৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18