মন-গলানো উপদেশমালা

২৬/০. অধ্যায়ঃ

মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الدُّنْيَا دَارُ مَنْ لَا دَارَ لَهُ وَمَالُ مَنْ لَا مَالَ لَهُ وَلَهَا يَجْمَعُ مَنْ لَا عَقْلَ لَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَان» اسنادہ ضعیف ، رواہ احمد (6 / 71 ح 24923) و البیھقی فی شعب الایمان (10638 ، نسخۃ محققۃ : 10154) [و ابن ابی الدنیا فی ذم الدنیا (182) و احمد (6 / 71)] * ابو اسحاق مدلس و عنعن فی السند علۃ أخری ۔ (ضَعِيف)

বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ) রসূলুল্লাহ (সাঃ)

তিনি (ﷺ) বলেছেন : ইহকাল ঐ ব্যক্তির ঘর, যার (আখিরাতে) ঘর নেই এবং ঐ ব্যক্তিরই সম্পদ, যার (আখিরাতে) কোন সম্পদ নেই। আর ইহকালে সে ব্যক্তিই সঞ্চয় করে যার বুদ্ধি নেই।

যঈফ : আবু ইসহাক্ আহ্ যহির আস্ সাবীঈ মুদাল্লিস, সুওয়াইদ ইবনু নাফি'- তার ব্যাপারে কথা আছে। আর যুআহ্-কে আমি চিনি না। য'ঈফাহ্ ৬৬৯৪, ১৯৩৩, য'ঈফুল জামি ৬৭৫৭, শুআবুল ঈমান ১০৬৩৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18