মন-গলানো উপদেশমালা
২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتَ اللَّهَ عَزَّ وَجَلَّ يُعْطِي الْعَبْدَ مِنَ الدُّنْيَا عَلَى مَعَاصِيهِ مَا يُحِبُّ فَإِنَّمَا هُوَ اسْتِدْرَاجٌ» ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَلَمَّا نسوا ماذكروا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هم مبلسون) رَوَاهُ أَحْمد حسن ، رواہ احمد (4 / 145 ح 17444) * رشدین بن سعد ابو الحجاج : ضعیف و للحدیث شاھد عند البیھقی (شعب الایمان : 4540 ، نسخۃ محققۃ : 4220) و سندہ حسن ۔ (إِسْنَاده جيد)
বর্ণনাকারী উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) নাবী (সাঃ)
তিনি (ﷺ) বলেছেন : যখন তুমি দেখবে কোন বান্দার গুনাহ ও অবাধ্যতা সত্ত্বেও মহাপরাক্রমশালী আল্লাহ তাকে দুনিয়ার প্রিয় বস্তু দান করছেন, তখন বুঝে নাও যে, মূলত এটা অবকাশমাত্র। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াতটি পাঠ করলেন, “তাদেরকে যে নাসীহাত করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য যাবতীয় নি'আমাতের দরজা খুলে দিলাম; পরিশেষে তাদেরকে যা দেয়া হল তাতে তারা যখন আনন্দে মেতে উঠল, হঠাৎ করে তাদেরকে ধরে বসলাম। তখন (যাবতীয় কল্যাণ থেকে) তারা নিরাশ হয়ে গেল”- (সূরাহ্ আল আন্'আম ৬ : ৪৪)।
সনদ জায়্যিদ বা ভালো: সিলসিলাতুস্ সহীহাহ্ ৪১৩, মুসনাদে আহমাদ ১৭৩৪৯।