মন-গলানো উপদেশমালা

২৬/০. অধ্যায়ঃ

মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ: ذُكِرَ رَجُلٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعِبَادَةٍ وَاجْتِهَادٍ وَذُكِرَ آخَرُ بِرِعَّةٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَعْدِلْ بِالرِّعَّةِ» . يَعْنِي الْوَرَعَ. رَوَاهُ الترمذيُّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (2519 وقال : غریب) * محمد بن عبد الرحمن بن نبیہ : مجھول الحال ۔ (ضَعِيف)

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এমন এক ব্যক্তির আলোচনা করা হলো, যে আল্লাহর ‘ইবাদাত-বন্দেগীতে খুব চেষ্টা করে (কিন্তু গুনাহ হতে বেঁচে থাকার প্রতি তেমন লক্ষ্য রাখে না) এবং এমন আরেক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো (যে 'ইবাদাত-বন্দেগী কম করে) কিন্তু সে পরহেজগারী অবলম্বন করে (গুনাহ হতে বেঁচে চলে), তখন নবী (ﷺ) বলেন, তা ('ইবাদাত, করা এবং ‘ইবাদাতে সচেষ্ট থাকা) পরহেজগারীর সমতুল্য হতে পারবে না।

যঈফ: তিরমিযী ২৫১৯, যঈফাহ ৪৮১৭, যঈফুল জামি ৬৩৫৫, য'ঈফ আত তারগীব ওয়াত তারহীব ১৯৪৮, কারণ মুহাম্মাদ ইবনু আবদুর রহমান ইবনু নাবীহ মুজাহুলুল আঈন, দেখুন- য'ঈফাহ্ ৪৮১৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18