মন-গলানো উপদেশমালা
২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا مَنَّا أَحَدٌ إِلَّا مَالُهُ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِ وَارِثِهِ. قَالَ: «فَإِنَّ مَالَهُ مَا قَدَّمَ وَمَالَ وَارِثِهِ مَا أخر» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (6442) ۔ (صَحِيح)
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মাস'উদ (রাঃ)
একদিন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে, যার কাছে নিজ সম্পদ অপেক্ষা উত্তরাধীকারীদের সম্পদ অধিক প্রিয়? তাঁরা বলল : হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে এমন কেউ নেই; বরং ওয়ারিসের সম্পদ অপেক্ষা নিজের সম্পদই অধিক প্রিয়। তিনি (ﷺ) বললেন : যে (আল্লাহর পথে খরচ করে) যা অগ্রিম পাঠায় তাই তার সম্পদ। আর যা সে পিছনে রেখে যায় তা তার ওয়ারিসের সম্পদ।
সহীহ : বুখারী ৬৪৪২, নাসায়ী ৩৬১২, সিলসিলাতুস সহীহাহ ১৪৮৬, সহীহুল জামি ২৬৯৬, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৮৬১, মুসনাদে আহমাদ ৩৬২৬, শুআবুল ঈমান ৩৩৩১, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৬৪৩৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ৬৭৪৪।