শিষ্টাচার

২৫/১৪. অধ্যায়ঃ

অনুগ্রহ ও স্বজনে সদাচার - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن ابنِ عمَرَ قَالَ: كَانَتْ تَحْتِي امْرَأَةٌ أُحِبُّهَا وَكَانَ عُمَرُ يَكْرَهُهَا. فَقَالَ لِي: طَلِّقْهَا فَأَبَيْتُ. فَأَتَى عُمَرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَلِّقْهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد

বর্ণনাকারী ইবনু 'উমার (রাঃ)

জনৈকা মহিলা আমার বিবাহ বন্ধনে ছিল, আমি তাকে ভালোবাসতাম। অথচ আমার পিতা উমর (রাঃ) তাকে ঘৃণা করতেন। তিনি আমাকে বললেন : তুমি এ মহিলাকে তুলাক্ব দিয়ে দাও। আমি অস্বীকার করলাম। তখন আমার পিতা উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলেন এবং তাঁকে ঘটনা বললেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন : তুমি তাকে ত্বলাক্ব দিয়ে দাও।

[১] সহীহ : তিরমিযী ১১৮৯, আবূ দাঊদ ৫৩১৮, ইবনু মাজাহ ১১৮৯, সহীহ আত্ তারগীব ২৪৮৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯১৯, আহমাদ ৪৭১১, আল মুসতাদরাক ২৭৯৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18