শিষ্টাচার
২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطْبَعُ الْمُؤْمِنُ عَلَى الْخِلَالِ كلِّها إِلا الخيانةَ وَالْكذب» . رَوَاهُ أَحْمد
বর্ণনাকারী আবূ উমামাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মুমিনকে বিশ্বাস ভঙ্গ ও মিথ্যা ব্যতীত অন্য যে কোন স্বভাবে তৈরি করা হয়।
[১] য‘ঈফ : আহমাদ ২২১৭০, য‘ঈফ আত্ তারহীব ১৭৪৮, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০২০১, মুসনাদে আবূ ইয়া‘লা ৭১১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮৮১৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩৪৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ইনক্বিত্বা‘ বা বিচ্ছিন্নতা আছে। হিদায়াতুর্ রুওয়াত ৪/৩৮৯ পৃঃ।