শিষ্টাচার

২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مُدِحَ الْفَاسِقُ غَضِبَ الرَّبُّ تَعَالَى وَاهْتَزَّ لَهُ الْعَرْشُ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন কোন পাপী লোকের প্রশংসা করা হয়, আল্লাহ তা'আলা ক্রুদ্ধ হন এবং তার প্রশংসার কারণে আল্লাহ তা'আলার ‘আর্শ কেঁপে ওঠে।

[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৪৮৮৬, য‘ঈফ জামি‘ ১৭০৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘আবূ খল্ফ’’ নামের একজন বর্ণনাকারী, ইনি একজন য‘ঈফ রাবী। ‘‘আল মীযানে’’ ইমাম যাহাবী (রহিমাহুল্লাহ) বলেনঃ এই বর্ণনাকারীকে ইবনু মা‘ঈন মিথ্যুক বলেছেন। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৩৯৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18