শিষ্টাচার

২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عَائِشَة قَالَتْ: قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: حَسبك صَفِيَّةَ كَذَا وَكَذَا - تَعْنِي قَصِيرَةً - فَقَالَ: «لَقَدْ قُلْتِ كَلِمَةً لَوْ مُزِجَ بِهَا الْبَحْرُ لَمَزَجَتْهُ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

আমি নবী (ﷺ)-কে বললাম : সফিয়্যাহ্-এর সম্পর্কে আপনাকে এতটুকু বলাই যথেষ্ট যে, সে এরূপ এরূপ। অর্থাৎ- সে বেঁটে। এতদশ্রবণে তিনি (ﷺ) বললেন : তুমি এমন একটা কথা বললে, যদি এর সাথে সমুদ্রকে মিশিয়ে দেয়া হয়, তবে তা সমুদ্রকে পরিবর্তন করে দেবে।

[১] সহীহ : আবূ দাঊদ ৪৮৭৫, তিরমিযী ২৬৩২, ২৬৩৩; সহীহুল জামি‘ ৯২৭১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৮৩৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18