শিষ্টাচার

২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُبَلِّغُنِي أَحَدٌ مِنْ أَصْحَابِي عَنْ أَحَدٍ شَيْئًا فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْكُمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ» . رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মাস'উদ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার সাথীদের মধ্যে কেউ আমাকে কোন ব্যক্তির ব্যাপারে কোন খারাপ কথা শুনাবে না। কেননা আমি এটা ভালোবাসি যে, যখন আমি তোমাদের কাছে আসি, তখন আমার বক্ষ পরিষ্কার থাকুক।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৮৬০, তিরমিযী ৩৮৯৬, য‘ঈফুল জামি‘উস্ সগীর ৬৩২২, রিয়াযুস্ সলিহীন ১৫৪৭, বাযযার ২০৩৮, আহমাদ ৩৭৫৯, আবূ ইয়া‘লা ৫৩৮৮, আস্ সুনানুল কুবরা লিল বায়াহাক্বী ১৭১১৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে যায়দ ইবনু যায়িদ (ذيد بن ذائد) নামের একজন বর্ণনাকারী আছে, সে মাজহূল। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ইলা তাখরীজি আহাদীসিল মসাবীহি ওয়াল মিশকাত ৪/৩৮৬ পৃঃ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18