পাক-পবিত্রতা

৩/৭. অধ্যায়ঃ

পানির বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنِ ابْنِ عُمَرَ قَالَ سُئِلَ رَسُوْلُ اللهِ ﷺ عَنِ الْمَاءِ يَكُوْنُ فِى الْفَلَاةِ مِنَ الاَرْضِ وَمَا يَنُوْبُه مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ فَقَالَ إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخُبْثُ. رَوَاهُ أَحْمَدُ وأَبُوْ دَاوٗدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِـيُِّ وَالدَّارِمِيُّ وابن مَاجَةَ وَفِىْ اُخْرى لَابِىْ دَاؤُدَ فَاِنَّه لَا يَنْجِسُ

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

রাসূল (ﷺ) -কে মাঠে-ময়দানের (জমে থাকা) পানি সম্পর্কে জিজ্ঞাস করা হল। সেখানে বিভিন্ন জাতের জীব - জন্তু ও হিংস্র প্রানী এসে পানি পান করে থাকে (এসব পানি কি পাক-পবিত্র?) তিনি (ﷺ) বললেন, দুই কুল্লা পরিমান পানি হলে তা নাপাক হয় না। [১]আবূ দাউদ -এর এর এক বর্ণনার শব্দ হল, ''এ পানি নাপাক হয় না।''

[১] সহীহ : আহমাদ ৪৯৪১, আবূ দাঊদ ৬৩, ৬৫, তিরমিযী ৬৭, নাসায়ী ৫২, ইবনু মাজাহ্ ৫১৭, ইরওয়া ২৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18