পাক-পবিত্রতা
৩/৭. অধ্যায়ঃ
পানির বিবরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ السَّائِبِ ابْنِ يَزِيْدَ قَالَ ذَهَبَتْ بِىْ خَالَتِىْ اِلَى النَّبِىِّ ﷺ فَقَالَتْ يَا رَسُوْلَ اللهِ اِنَّ ابْنَ اُخْتِىْ وَجِعٌ فَمَسَحَ رَاْسِىْ وَدَعَا لِىْ بِالْبَرَكَةِ ثُمَّ تَوَضَّاَ فَشَرِبْتُ مِنْ وُّضُوْئِه ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِه فَنَظَرْتُ اِلى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كِتَفَيْهِ مِثْلَ زِرِّ الْحَجْلَةِ. مُتَّفَقٌ عَلَيْهِ
বর্ণনাকারী সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ)
আমার খালা আমাকে নবী (ﷺ) এর কাছে নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আমার এ বোনপুত্র অসুস্থ। তিনি (ﷺ) আমার মাথায় হাত বুলালেন এবং আমার জন্য বারাকাতের দোয়া করলেন। তারপর তিনি (ﷺ) ওজু করলেন। আমি তাঁর ওজুর পানি (কিছু) পান করলাম। অতঃপর আমি তাঁর (ﷺ) এর পিছনে দাড়িয়ে তাঁর দুই কাঁধের মধ্যে মশারীর বা পর্দার ঘণ্টির মতো ’মুহুরে নবুওয়াত’ দেখতে লাগলাম। [১]
[১] সহীহ : বুখারী ১৯০, মুসলিম ২৩৪৫।