শিষ্টাচার

২৫/৮. অধ্যায়ঃ

নাম রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَن شُرَيْح بن هَانِئ عَن أبيهِ أَنَّهُ لَمَّا وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ قَوْمِهِ سَمِعَهُمْ يُكَنُّونَهُ بِأَبِي الْحَكَمِ فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ الْحَكَمُ فَلِمَ تُكَنَّى أَبَا الْحَكَمِ؟» قَالَ: إِنَّ قَوْمِي إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَتَوْنِي فَحَكَمْتُ بَيْنَهُمْ فَرَضِيَ كِلَا الْفَرِيقَيْنِ بِحُكْمِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَحْسَنَ هَذَا فَمَا لَكَ مِنَ الْوَلَدِ؟» قَالَ: لِي شُرَيْحٌ وَمُسْلِمٌ وَعَبْدُ اللَّهِ قَالَ: «فَمَنْ أَكْبَرُهُمْ؟» قَالَ قُلْتُ: شُرَيْحٌ. قَالَ فَأَنْتَ أَبُو شُرَيْحٍ . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

বর্ণনাকারী হানী (রাঃ)

যখন তিনি তাঁর গোত্রের প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমাতে উপস্থিত হলেন, তখন তিনি (ﷺ) শুনলেন যে, তাঁর গোত্র তাঁকে “আবুল হাকাম” (اَبُوْ الْحَكَمِ) উপনামে ডাকছে। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নিজের কাছে ডাকলেন এবং বললেন : আল্লাহ তা'আলাই “হাকাম” এবং হুকুম তো তাঁরই ইখতিয়ারাধীন। তুমি কেন “আবুল হাকাম” উপনাম গ্রহণ করেছ। তিনি জবাবে বললেন : আমাদের সম্প্রদায়ের লোকেদের যখন কোন ব্যাপারে মতানৈক্য হয়, তখন তারা নিঃসন্দেহে আমার কাছে আসে এবং আমি তাদের মাঝে এমনভাবে ফায়সালা করি যে, তারা উভয় দলই সন্তুষ্ট হয়ে যায় এবং আমার আদেশকে শিরোধার্য করে মেনে নেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : এ কাজ খুব ভালো কাজ। তোমার কয়টি সন্তান আছে? জবাবে তিনি (হানী) বললেন : আমার তিনটি ছেলে আছে— ১. শুরাইহ, ২. মুসলিম, ৩. 'আবদুল্লাহ। তিনি (ﷺ) বললেন : এদের মধ্যে জ্যেষ্ঠ কে? তিনি বললেন : “শুরাইহ”। তখন তিনি (ﷺ) বললেন : ঠিক আছে, তোমার উপনাম আবূ শুরাইহ।

[১] সহীহ : আবূ দাঊদ ৪৯৫৫, নাসায়ী ৫৩৮৭, ইরওয়া ২৬১৫, সহীহুল জামি‘ ১৮৪৫, সহীহ আল আদাবুল মুফরাদ ৬২৭, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৫৯৪০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭৯১৬, আল মুসতাদরাক ৬২, ‘বায়হাক্বী’র কুবরা ২১০১৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18