শিষ্টাচার

২৫/৮. অধ্যায়ঃ

নাম রাখা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَقُولَنَّ أَحَدُكُمْ: خَبُثَتْ نَفْسِي وَلَكِنْ لِيَقُلْ: لَقِسَتْ نَفْسِي . مُتَّفَقٌ عَلَيْهِ وَذُكِرَ حديثُ أبي هريرةَ: «يُؤذيني ابنُ آدمَ» فِي «بَاب الْإِيمَان»

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ যেন কখনো এ কথা না বলে যে, আমার আত্মা কলুষিত হয়েছে; বরং বলবে, আমার আত্মা কষ্ট বা ব্যথা পাচ্ছে।এ প্রসঙ্গে আবূ হুরায়রাহ্ (রাঃ) বর্ণিত হাদীস “ঈমান” অধ্যায়ে বর্ণিত হয়েছে।

[১] সহীহ : বুখারী ৬১৭৯, মুসলিম ১৬-(২২৫০), আবূ দাঊদ ৪৯৭৮, সহীহুল জামি‘ ৭৭৫৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৬২৬, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০৯৯২, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৫০৪, মুসনাদে আহমাদ ২৫৭৪৮, মুসনাদে আবূ ইয়া‘লা ৫৮৫৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18